স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, সংসদে জানালেন মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুন ২০২৬, ১৩: ৪৭
সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। একই সাথে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তবে এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী।

মন্ত্রী বলেছেন, ‘পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের কাছে নেই।

তিনি আরও বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং তার পরিষদ-এর কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করবেন।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, তদন্তে কমিটি

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পে স্কেলে বেতন বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে প্রথমবার সরকারি নথিতে তথ্য

প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা নয়, এর বাস্তবায়ন পদ্ধতি, সময়কাল, বেতন বৃদ্ধির সুপারিশ এবং এ খাতে বাজেট বরাদ্দের তথ্যও তুলে ধরা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

দুর্নীতি-স্বেচ্ছাচারিতা: রাবি শিক্ষককে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট পাবেন না।

১৪ ঘণ্টা আগে

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

১৫ ঘণ্টা আগে