প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী তিন দিন ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে বাংলাদেশের আকাশে রয়েছে গভীর সঞ্চারণশীল মেঘমালা। এই দুইয়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারীবৃষ্টি হতে পারে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন দেশের সব কটি বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিচ্ছিন্নভাবে হতে পারে এই বৃষ্টি।
শুধু লঘুচাপের কারণেই যে এই বৃষ্টিপাত, তা নয়। এর সঙ্গে বাংলাদেশের আকাশে গভীর সঞ্চরণশীল মেঘমালার উপস্থিতি আছে। বৃষ্টি হচ্ছে এই দুই মিলিয়ে, এমনটাই জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজধানীতে। এর পরিমাণ ২০৩ মিলিমিটার।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৫ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৬ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৬ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে