সম্পর্কের বরফ গলার ইঙ্গিত, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৬, ১৩: ৫৫
২০১৭ সালে হোয়াইট হাউজে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি আলিঙ্গন করেন। ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওমান উপসাগরে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহত হওয়া এবং শুল্ক সংক্রান্ত টানাপোড়েনের কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, এই বৈঠকের পর তা কাটার ইঙ্গিত মিলছে।

এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। এমনটাই জানা গেছে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে।

ট্রাম্প জানিয়েছেন, ‘ভবিষ্যতের কোনো এক সময়’ তিনি এই সফরে যাবেন। এর পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত বছর ভারতের ওপর শুল্ক আরোপের মার্কিন ঘোষণার পর দুই পরাশক্তির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। ইরানি বন্দরে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় ওই নাবিকরা নিহত হন। বৈঠকে নরেন্দ্র মোদি হরমুজ প্রণালিতে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেন।

দুই নেতা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা নিয়ে আলোচনা করেন। জোরপূর্বক শ্রম বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগে ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন আমদানি কর আরোপের মার্কিন ঘোষণার ফলে এই আলোচনা কিছুটা থমকে গিয়েছিল। সাংবাদিকদের ট্রাম্প মোদিকে একজন ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে শিগগিরই ভারত সফরের অঙ্গীকার করেন।

প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ভারত ‘আক্রান্ত’ হলে যুক্তরাষ্ট্র তাদের ‘সহায়তা’ করবে। মোদির প্রশংসা করে তিনি বলেন, ‘যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, তবে আমরা সেখানে থাকব... তবে নতুন কোনো নেতা এলে আমি সে বিষয়ে নিশ্চিত নই।’

নাবিক নিহতের ঘটনায় মোদি সরাসরি যুক্তরাষ্ট্রের নিন্দা না করায় নিজ দেশে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন। এছাড়া কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব দিল্লি আগেই প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও এইচ-ওয়ানবি ভিসার কড়াকড়ি নিয়েও দুই দেশের মধ্যে অস্বস্তি রয়েছে।

ভারত তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি করে। ইরান যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী সপ্তাহে দিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা

এর আগে ২০২২ সালে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল হুতিরা। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়। সোমবারের হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

বিবৃতিতে বলা হয়, "প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুঃসাহসিক হামলার নিন্দা জানায়, যা একটি গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবমাননা। এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।"

১৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্

২১ ঘণ্টা আগে

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।

১ দিন আগে