ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। বুধবারের এই শক্তিশালী ভূ-কম্পনে আহত হয়েছেন তিন সহস্রাধিক মানুষ এবং এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা।
দেশটির রাজধানী কারাকাস ও বন্দর নগরী লা গুয়াইরাসহ বিস্তীর্ণ অঞ্চল এখন কার্যত ধ্বংসস্তূপ। এই চরম মানবিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের একাধিক দেশ জরুরি উদ্ধারকারী দল ও কোটি কোটি ডলারের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে।
যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর নিখোঁজের স্বজনদের করুণ আর্তনাদ। বুধবারের জোড়া ভূমিকম্পের আঘাতে চরম মানবিক সংকটে ভেনেজুয়েলা।
ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।
এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। ভূমিকম্প কবলিত স্থানগুলো পরিদর্শন ছাড়াও, ঘটনার প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৯২০ জন নিহত ও প্রায় ৩,০০০ জনের আহতের খবর জেনেছি। তবে ধসে পড়া স্থাপনা ও ভবনগুলোর নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। এরমধ্যে অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে।’
এরইমধ্যে ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, বন্দর নগরী লা গুয়াইরা ও এর আশেপাশের বেশকিছু অঞ্চল। শুধু লা গুয়াইরা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ হাজারের বেশি পরিবার।
ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন ভেনেজুয়েলার জন্য ১৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া জরুরি মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে চীনসহ অন্যান্য দেশ।

এর আগে ২০২২ সালে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল হুতিরা। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়। সোমবারের হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিবৃতিতে বলা হয়, "প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুঃসাহসিক হামলার নিন্দা জানায়, যা একটি গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবমাননা। এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।"
১৯ ঘণ্টা আগে
আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্
২১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।
১ দিন আগে