বিজ্ঞান

অতিকায় কলসাল স্কুইড ধরা পড়ল ক্যামেরায়

ডেস্ক, রাজনীতি ডটকম
কলসাল স্কুইড পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী।

বিজ্ঞানীরা শত বছর ধরে যে প্রাণীটির খোঁজে ছিলেন, সেটিকে অবশেষে জীবন্ত অবস্থায় ক্যামেরায় ধরতে সক্ষম হলেন। এই অদ্ভুত, রহস্যময় প্রাণীর নাম কলসাল স্কুইড (Colossal Squid)। বহু আগে থেকেই এর অস্তিত্ব সম্পর্কে ধারণা ছিল, কিন্তু এবারই প্রথমবার এই প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশে দেখা গেল।

নতুন এই আবিষ্কারটি সম্ভব হয়েছে শ্মিট ওশান ইনস্টিটিউট-এর গবেষণা জাহাজ ফলকর থেকে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের আশেপাশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার গভীরে একটি রিমোটলি অপারেটেড ভেহিকল বা রোবট সাবমেরিন বস্টিতয়ানের ক্যামেরায় ধারণ করে এই বিরল স্কুইডের ভিডিও।

তবে এটাপূর্ণবয়স্ক কলসাল স্কুইড নয় – একটি শিশু স্কুইড। এর দৈর্ঘ্য মাত্র ৩০ সেন্টিমিটার বা প্রায় ১২ ইঞ্চি। ছোট্ট এই স্কুইডটি ধীরে ধীরে পানির গভীর অন্ধকারে সাঁতার কাটছিল, তার স্বচ্ছ দেহ এবং ছোট ছোট টেন্টাকলগুলো যেন এক অপার্থিব দৃশ্য।

নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর স্কুইড গবেষক ক্যাট বোলস্টাড বলেন, “একটি জীবন্ত শিশু কলসাল স্কুইডকে তার স্বাভাবিক পরিবেশে প্রথমবার দেখে আমরা রোমাঞ্চিত। ওরা তো জানেই না যে মানুষ বলে কিছু আছে!” তিনি আরও জানান, বিগত শত বছর ধরে আমরা এই প্রাণীর অস্তিত্ব টের পেতাম তিমি বা সামুদ্রিক পাখির পেটে পড়ে থাকা টুকরো অংশ থেকে।

এই প্রাণীটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী। পূর্ণবয়স্ক কলসাল স্কুইডের দৈর্ঘ্য ১৪ মিটার (প্রায় ৪৬ ফুট) পর্যন্ত হতে পারে –একটি বড় ট্রাকের সমান! ওজন হয় প্রায় ৫০০ কেজি, এবং এদের চোখ পৃথিবীর সবচেয়ে বড় – প্রায় ২৭ সেন্টিমিটার বা ফুটবল ।

এরা মূলত দক্ষিণ মহাসাগরের বরফঠাসা গভীর পানিতে বসবাস করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা আরও গভীরে চলে যায়। ছোট স্কুইডদের পাওয়া যায় প্রায় ৫০০ মিটার গভীরতায়, মাঝবয়সীরা থাকে ৫০০ থেকে ২০০০ মিটার গভীরে, আর প্রাপ্তবয়স্করা থাকে আরও নিচে, যেখানে আলো পৌঁছায় না বললেই চলে।

কলসাল স্কুইডকে প্রথম আবিষ্কারের ইতিহাস খুবই আকর্ষণীয়। ১৯২৪-২৫ সালের শীতকালে একটি স্পার্ম হোয়েলের পেটে দুটো স্কুইডের বাহু পাওয়া যায় – তখনই বিজ্ঞানীরা ধারণা করেন এটি নতুন প্রজাতির কোনো বিশাল স্কুইড হতে পারে। এরপর শত বছর কেটে গেলেও খুব কমই এদের চোখে দেখা গেছে।

২০০৭ সালে প্রথম একটি পূর্ণবয়স্ক কলসাল স্কুইড ধরা পড়ে এক মাছ ধরার জাহাজে, কিন্তু তখনও কোনো ভিডিও ছিল না। ২০১৫ সাল পর্যন্ত মাত্র ১২টি পূর্ণাঙ্গ দেহবিশিষ্ট স্কুইড পাওয়া গিয়েছে – এবং এর অর্ধেকই শিশু স্কুইড।

তবে এবার প্রথমবার একটি জীবন্ত কলসাল স্কুইডকে তার প্রাকৃতিক পরিবেশে দেখা গেল । অবসান ১০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার।

এই অভিযানই প্রথম নয়। এর আগেও, ২০২৫ সালের জানুয়ারি মাসে একই জাহাজ থেকে প্রথমবার দেখা গিয়েছিল আরেকটি রহস্যময় স্কুইড – যার নাম গ্লেসিয়াল গ্লাস স্কুইড এটিও আগে কখনো জীবন্ত অবস্থায় বা প্রাকৃতিক পরিবেশে দেখা যায়নি।

শ্মিট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যোতিকা ভিরমানি বলেন, “দুটি ভিন্ন স্কুইড প্রজাতিকে পরপর অভিযানে প্রথমবার দেখা পাওয়ার ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় – সমুদ্র এখনো রহস্যে ভরপুর।”

সমুদ্রের গভীর অংশ এখনো মানুষের কাছে অনেকটাই অজানা। আমরা যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি এখনও অন্ধকারে ঢাকা। এই কলসাল স্কুইডের মতো প্রাণীরা সেই অজানা জগতের একেকটি প্রতিনিধি।

রহস্যময় এই প্রাণীর আচরণ, খাদ্যাভ্যাস, জীবনচক্র – সবই এখনো রহস্যে ঘেরা। তবে এই ভিডিও আমাদের নতুন দরজা খুলে দিলো। হয়তো ভবিষ্যতে আমরা আরও অনেক বিস্ময়কর তথ্য জানব এই বিশাল অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে।

একটি শিশুকলসাল স্কুইডের এই ছোট্ট উপস্থিতি যেন অনেক বড় একটা গল্পের সূচনা। যাদের এতদিন শুধু কল্পনার জগতে কাগজে কলমে আঁকা হতো, তারা আজ বাস্তবের জগতে ধরা দিচ্ছে। সমুদ্রের গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে, তার একটা ছোট্ট ঝলক মাত্র পেলাম আমরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি মওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অং

৪ ঘণ্টা আগে

তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি, বন্ধের মুখে উৎপাদন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) কোনো চালান বাংলাদেশে আসেনি। গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে; সেই তেল দিয়ে ইআরএলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল।

৪ ঘণ্টা আগে

হেলথ কার্ড কবে দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী উপজেলা নিবার্হী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ প্রমুখ।

৪ ঘণ্টা আগে

সারা দেশে কৃষক কার্ড পেলেন ২০৬৭১ জন

তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রেরণ করা হয়েছে, যা এই কার্ডের মাধ্যমে তারা ব্যবহার করতে পারবেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা।

৪ ঘণ্টা আগে