

খবরাখবর
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, আগের শনিবার অফিস খোলা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটি চূড়ান্ত করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত, আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং এরপরের সাপ্তাহিক শুক্র-শনি মিলিয়ে থাকবে এই পাঁচ দিনের ছুটি। তবে এর আগের শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে অফিস। সোমবার (৫ অক্
শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী
শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষকতা পেশাকে সুযোগ ও সম্মানের দিক থেকে আরও প্রতিযোগিতামূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সোমবা
‘মঙ্গলবার বোমা হামলা হবে’— ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হুমকি, থানায় জিডি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, রোববার সন্ধ্
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ
প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর
সোমবার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার। তিনি বলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা টাকার বিনিময়ে পিচ্চি রাজাকে ছেড়ে দিয়েছেন। তবে কত টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সালমান শাহ হত্যা: ফের ডনের জামিন নাকচ
এর আগে গত ৯ আগস্ট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর আগে আগস্টেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।
মস্তিষ্কের অনুভূতি-আচরণের রহস্য উন্মোচন, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
আলো দিয়ে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের নতুন পথ দেখানো আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য যৌথভাবে তাদের এ
তামিম হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে আসামি করার রিভিশন আবেদন নাকচ
আদালতের এ আদেশে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম বলেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’ অন্যদিকে রবিউল আলমের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এর আগে বলেছিলেন, বাদী ‘মিথ্যা অভিযোগে’ মামলা করেছিলেন।
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ২৮ অক্টোবর ধার্য তারিখ পর্যন্ত দুই হাজার টাকা মু
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: বিএনপি-জামায়াতকে ‘কর্তৃত্বের সহিংস লড়াই’ নিয়ন্ত্রণের আহ্বান
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন, ‘হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে
ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় আইসিটি প্রসিকিউশন
জুলাই অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। প্রসিকিউটর বলেন,
লাওসের শ্রমবাজার বন্ধ: কর্মীদের না যাওয়ার পরামর্শ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লাওস সরকার সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য গত ৯ সেপ্টেম্বর থেকে শ্রমবাজার বন্ধসহ কাজের অনুমতিপত্র এবং প্রবেশ ভিসা (এলএ-বি২) ইস্যু সাময়িকভাবে স্থগিত রেখেছে।’ এ অবস্থায় দেশের জনগণকে কোনো ধরনের প্রলোভন, ভুয়া ভিসা বা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির চক্রান্তে না পড়ে সচেতন থাকার আ
বিশ্ব শিক্ষক দিবসে ১০১ শিক্ষককে সম্মাননা দেবে সরকার
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার। আগামীকাল সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালনের অংশ হিসেবে এ সম্মাননা দেওয়া হবে। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রত
শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে, ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও এ বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসাম
দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এ সময় হাইকমিশনার হিসেবে ভূমিকা রাখার জন্য রিয়াজকে ধন্যবাদ জানান জয়শংকর। রোববার (৪ অক্টোবর) দুপুরে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লিতে প্রায় দেড় বছর হাইকমিশনার হিসেবে দায়িত
সর্বশেষ



-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)



-9c3647-256x144.webp)









