প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানে পুরনো রাজনৈতিক শক্তি উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
রব বলেন, গণঅভ্যুত্থানে পুরনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। ফলে সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। সংবিধানসহ সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেশবাসীর কাছে উপস্থাপনের যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে তা বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে।
তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তাকে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তি সংগ্রামের আকাঙ্খার সঙ্গে যুক্ত করে যুগান্তকারী রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে। সমাজ এখন রূপান্তরের সন্ধিক্ষণে, এই বাস্তব পরিস্থিতিকে কাজে লাগাতে হবে।
এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করেন। এগুলো হলাে-
১) জুলাই গণহত্যার প্রেক্ষিতে অকুতভয় সংগ্রামী ছাত্র-জনতার ঐতিহাসিক গণবিক্ষোভ ও গণবিদ্রোহে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদি সরকারের পতন এবং পলায়ন ইতিহাসে এক অনন্য এবং অসাধারণ ঘটনা হিসেবে স্থান করে নেবে।
২) ছাত্র গণঅভ্যুত্থানের পর ব্যাপক জনগোষ্ঠীর ম্যান্ডেট ও অভিপ্রায়ের ভিত্তিতে বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠন এক সময়োচিত ও দূরদর্শী পদক্ষেপ।
৩) অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত আইনশৃঙ্খলাসহ শিল্প কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার দিতে হবে।
৪) বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাসহ শিল্প কারখানায় উৎপাদন নিশ্চিত করতে হবে। বন্যা উত্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সার্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
৫) ভূ-রাজনৈতিক বাস্তবতায় ১৮ বছরের ঊর্ধ্বের যুবশক্তির বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণসহ জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়নকে অগ্রাধিকার দিতে হবে।
৬) ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষার সম্মিলনে রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক দলের সঙ্গে অদলীয় সমাজশক্তির অংশীদারত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থাপনায় জাতীয় ঐক্য নিশ্চিত করে গণআকাঙ্ক্ষা পূরণের সহায়ক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তৃতীয় জাগরণকে ত্বরান্বিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, মোহাম্মদ তৌহিদ হোসেন, হীরালাল চক্রবর্তী, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৭ ঘণ্টা আগে