জামায়াতে ইসলামী চরম হতাশায় ভুগছে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১৩: ৫১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী চরম হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় এক উন্নয়নকাজের উদ্বোধন শেষে তিনি বলেন, সরকারের কাজের গতি দেখে বিরোধী দলগুলো এখন আতঙ্কিত হয়ে দুর্নাম রটানোর চেষ্টা করছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করছে।

ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে।

আগামী পাঁচ বছরে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উন্নয়নকাজগুলো টেকসইভাবে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement