আপনি বললেই তো নির্বাচন হবে না: প্রধান উপদেষ্টাকে মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা তার (ড. ইউনূস) সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে, আপনার উচিত হবে সব পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা। যখন-তখন দরকার হলে বসবেন, কথা বলবেন। সংকট হলে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেভাবে দেশ চালাবেন। কিন্তু একদিনও সেটি করেননি। যখন সংকট হয় তখন শুধু আমাদের ডাকেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রফেসর ইউনূসকে আমি বলি, ওই রকম করে আপনার দৃঢ়তা দেখানোর তো কোনো দরকার নেই যে ‘নির্বাচন হবেই’। আরে, আপনি বললেই তো হবে না। আপনি বললেই তো পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না, ধর্ষণ আটকাতে পারেন না। কারণ, আপনি যে সরকার চালান সেই ‘সরকার’ শব্দটাকেই মূলত ঠিকভাবে জানেন না। কারও ওপর আপনার নিয়ন্ত্রণ নেই।

তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে বলেন, আলাদা করে তিন দল, আলাদা করে সাত দলকে ডাকা না রেখে একসঙ্গে সব দলকে ডাকুন। ডেকে বলুন, এটাই বাংলাদেশের চিত্র। আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন যেন এই ভোটটা আমি করতে পারি। শুধু রাজনৈতিক দল নয়, যত স্টেকহোল্ডার আছে-আর্মি, পুলিশ-সবাইকে ডেকে কথা বলুন।

সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল জানিয়ে মান্না বলেন, কোনো এলাকায় পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়। সরকার ঠেকাতে পারে না।

আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

২ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

৩ দিন আগে
Advertisement