দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৩

দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।

তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেছেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

১১ ঘণ্টা আগে

শপথ নেব, সংসদে যাব, গঠনমূলক সমালোচনা করব: আযাদ

আযাদ বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও তারা সংসদে গিয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান। জনগণের ভোটের অধিকার রক্ষা এবং নির্বাচনী অনিয়মের তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেন।

১৩ ঘণ্টা আগে

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

ইতিবাচক রাজনীতির সূচনা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

১৫ ঘণ্টা আগে

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদল-যুবদলের ২ কমিটি বিলুপ্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত হওয়া এ কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।

১৫ ঘণ্টা আগে