ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় তিনি নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সাদিক। এর আগে এ কেন্দ্রেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমরা সার্বিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছি। সকালে যেভাবে ভোট শুরু হয়েছে, আশা করি সে রকম সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট শেষ হবে।
ভোটে জয়ের আশাবাদ জানিয়ে সাদিক বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচনি প্রচারে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক সাড়া পেয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু ভোট হলে আমরা জয় পাব।
এক প্রশ্নের জবাবে শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলেছে, আমরা আচরণবিধি মেনে চলছি। কিন্তু কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
কারা আচরণবিধি লঙ্ঘন করছে— সুনির্দিষ্টভাবে জানতে চাইলে সাদিক কায়েম বলেন, ছাত্রদলের কয়েকজনকে আমরা দেখেছি ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে গিয়ে ভোটারদের কাছে স্লিপ দিয়েছে। এটি করতে নিষেধ করা হয়েছিল। তাছাড়া কেন্দ্রের সামনে ডেস্ক বসাতে নিষেধ করা হয়েছিল। ছাত্রদলের পক্ষ থেকে আমরা ডেস্কও বসাতে দেখেছি।
ফলাফল যাই হোক মেনে নেবেন কি না— এমন প্রশ্নের জবাবে সাদিক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি। প্রার্থী ও নির্বাচন কমিশন সবার প্রতি অনুরোধ করব, সবাই দায়িত্বশীল আচরণ করবেন। ভোটটা যেন সুন্দর হয়।
কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি কাউকে বাড়তি সুযোগ (এক্সট্রা ফ্যাসিলিটিজ) দেয়, তাহলে শিক্ষার্থীরাই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে