বিচার ও সংস্কার করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে : রাশেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকার বিচার এবং সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি বলেছেন, ‘ভোটের ব্যাপারে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। গণঅভ্যুত্থানের পরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের পূর্বে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার হওয়া দরকার ছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এই সরকার বিচার এবং সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

সোমবার (১০ নভেম্বর) ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘দেশের মানুষ বলছেন ভোট কি আদৌ হবে। আমার নিজেরই আফসোস লাগছে ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি তার উপর আমাদের ভরসা-আস্থার জায়গাটা ছিল যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা দেশের ব্যাপক পরিবর্তন করবে। আমাদের দেশকে সিঙ্গাপুর বানাবে, ইউরোপ বানাবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশকে আমেরিকা বানানোর নামে ড. ইউনূস আমাদের সাথে প্রতারণা করেছে।’

তিনি বলেন, ‘ড. ইউনূস ব্যর্থ হয়েছেন। আমাদের দায়িত্ব হবে কাঁধে তুলে নেওয়া এবং সৎ, যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানো। যদি এই সংসদে টাকার বিনিময়ে, পেশিশক্তির বিনিময়ে আবারো সেই আওয়ামী আমলের মতো ডামি-স্বতন্ত্র এমপিরা নির্বাচিত হয়ে যায় তাহলে এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবেনা। সুতরাং জনগণের কাছে আমাদের বার্তা হলো- সৎ এবং যোগ্য মানুষকে দেখে আপনারা ভোট দেন। কোনো ধান্দাবাজ চাঁদাবাজ, লুটেরা, মাফিয়া যারা অন্যায়-জুলুম করেছে এরকম কোনো মানুষকে আপনারা ভোট দিবেন না।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘এবার আর ভোটকেন্দ্র দখল এবং ১৪/১৮ মার্কা নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আর এইজন্য জাতীয় সংসদ হতে হবে ভারতীয় আধিপত্যমুক্ত জাতীয় সংসদ। যেখানে জনগণের প্রতিনিধি হিসেবে বিপ্লবী তরুণরা থাকবে । যারা রাজপথে লড়াই করেছে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল তারাই শুধুমাত্র জাতীয় সংসদে যাবে।’

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আপনারা যদি মনে করেন এবার স্বতন্ত্র নির্বাচন করে আপনারা আবারও এমপি হবেন, টাকাপয়সা কামাবেন সেই দিন শেষ। এইবার আর কেউ ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা পদে ছিল নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনীতি করতে পারবে না।’

তিনি বলেন, ‘যেদিন টাকা দিয়ে ভারতের ‘র’ এর নির্দেশনায় স্বতন্ত্র নির্বাচন করার নামে নির্বাচন বানচালের চক্রান্ত করতে আসবেন সেদিন জনগণ রাজপথে নামলে জীবন নিয়ে ফিরতে পারবেন না।’

‎এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement