ভোটের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে গুলশানে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ নানা বিষয়ে ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এসব অভিযোগ তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক ও বেআইনি পথ গ্রহণ করা কাঙ্ক্ষিত ছিল না। দুর্ভাগ্য আমাদের, আজ সারা দিন যেসব তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে আমরা খুবই মর্মাহত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুলো আমাদের হতাশ করে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই থাকবেন বলে ভেবেছিলাম। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য এমন পরিস্থিতি দুঃখজনক।

নাম উল্লেখ ছাড়াই জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নজরুল ইসলাম বলেছেন, একটি বিশেষ দল ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে আগের রাতে সব প্রার্থীই কেন্দ্র খরচ পাঠান। লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কেন্দ্র খরচের ১৫ লাখ টাকা নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

নজরুল ইসলাম খান বলেন, ‘বহু বছর পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের জন্য আমরা অনেক লড়াই করেছি। আমাদের বহু সাথী জীবন দিয়েছে। গত ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে আমাদের সাথীরা-সন্তানরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর সাড়ে ৭টা থেকে শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচনে যুক্ত থাকবেন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

২ দিন আগে

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

অন্যদিকে প্রধান প্রধান নদীগুলোসহ সব গুরুত্বপূর্ণ নদ-নদী, খাল-বিল ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়, শুকনো মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি প্রধান প্রধা

৩ দিন আগে

জুলাইয়ের পর উত্থান, ইসলামের বাইরে গিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টায় ইসলামপন্থিরা

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু

৩ দিন আগে

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা : তারেক রহমান

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ দিন আগে