প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “মো. রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, ঝিনাইদাহ-৪ আসন যেটা ঝিনাইদাহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে। এ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হচ্ছে।”
তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগনের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব।”
এদিকে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেছেন মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন থেকে তা অনুমোদন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে