প্রতিবেদক, রাজনীতি ডটকম

১৭ বছর পর দেশে ফিরে দ্বিতীয় দিনে বাবা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দিনই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া সারা দেশে সব মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ২টার দিকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে বাংলাদেশে আসেন তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে তথা পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখে তারপর রাতে বাসায় ফেরেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারে দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া হবে।
সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি।

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু
১ দিন আগে
বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ দিন আগে
সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে ‘দলীয় ব্যক্তিদের’ প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এমন পদক্ষেপকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ এবং একই সঙ্গে ‘আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ’ বলে মন্তব্য করেছ
২ দিন আগে
এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধন শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
২ দিন আগে