চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন— ডিসি-এসপিদের হাসনাত

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২৩: ৪০

ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্র-জনতার সঙ্গে ভালো ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “ডিসি-এসপিদের বলছি— আপনারা যে ভালো ব্যবহার করছেন, আমরা জানি আপনারা ‘চিপায় পড়ে’ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। কিন্তু যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত।”

রোববার (৬ জুলাই) রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে জুলাই পথযাত্রা-পরবর্তী সমাবেশে এমন মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী দেশ জুড়ে পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এ দিন রাজশাহী পৌঁছান দলের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে সাংবাদিকদের প্রতিও কড়া সতর্কবার্তা উচ্চারণ করেন হাসনাত। বলেন, ‘আমরা সাংবাদিকদের দিকেও নজরে রাখছি। বসুন্ধরার সাংবাদিকরা আবারও স্বৈরাচারকে বৈধতা দিতে মরিয়া। তারা ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি ঘটাতে চায়। কিন্তু আমরা তা হতে দেবো না।‘

হাসনাত বলেন, ‘এ দেশের তরুণরা আর দালালি করে না, তাঁবেদারি মানে না। বাবারা ব্যর্থ হয়েছেন, তাই সন্তানেরা আজ রাজপথে। আমাদের হারানোর কিছু নেই— না ব্যাংক, না ব্যবসা। আমরা শুধু ভালোবাসা পেয়েছি মানুষের, সেটার জন্যই জীবন দেবো।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই এনসিপি নেতা বলেন, ‘বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। আর কাউকে গুম হতে দেবো না, আর কোনো ইলিয়াস হারিয়ে যাবে না, কোনো দেশপ্রেমিক সাংবাদিককে দেশ ছাড়তে হবে না।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে হাসনাত বলেন, ‘যারা ভাবছেন, ক্ষমতাসীনদের পক্ষে থেকে টিকে থাকবেন, তারা ভুল করছেন। আমরা কাউকে এনসিপিপন্থি হতে বলছি না। কিন্তু স্মরণ রাখুন— যারা মিডনাইট নির্বাচনের সঙ্গী হয়েছিল, তারা কেউ আজ আর নিরাপদ না। এই বাংলাদেশে তাদের জায়গা হবে না।’

গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে—তা জানে না গোয়েন্দারা! অথচ বসে বসে দল তৈরি করে, এক দলকে আরেকটার বিরুদ্ধে লাগিয়ে দেয়। জনগণ তাদেরও নজরে রেখেছে।’

বক্তব্যের শেষভাগে হুঁশিয়ারি দিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, ‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি না। ভোট চাই— তবে সংস্কারসহ-বিচারসহ, জুলাই ঘোষণাপত্র অনুযায়ী। না হলে আমাদের বুক চিড়ে যেতে হবে।’

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।

২ দিন আগে

সঠিক সময়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর— ‘আত্মবিশ্বাসী’ ভারতীয় দূত

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হলো সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।’

২ দিন আগে

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অর্থনীতি-অবকাঠামো-ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

২ দিন আগে

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

২ দিন আগে
Advertisement