গণশুনানি ছাড়া বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে না: জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণশুনানি ছাড়া বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে না: জ্বালানি উপদেষ্টা

নির্বাহী আদেশে আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে না। দাম সমন্বয় করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না। আমরা চাই দাম সহনীয় রাখতে। আমরা চেষ্টা করবো জনপ্রত্যাশা পূরণ করতে। বিশেষ বিধান আইনে আর নতুন কোন প্রকল্প নেওয়া হবে না। যে সব প্রকল্প চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) দুপুর ২টায় প্রথম সচিবালয়ে আসেন। ১৬ আগস্ট শুক্রবার অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement