দেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকা ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে দেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক। এ সময় বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানিক সংস্কার নিয়েও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement