প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ‘সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার (১৩ জুন) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এ বৈঠক চূড়ান্ত হওয়ার পর থেকেই বিএনপি একে দেশের রাজনীতিতে বড় একটি ঘটনা বলে গুরুত্ব দিয়ে আসছে। মির্জা ফখরুল নিজেও এ বৈঠক চূড়ান্ত হওয়ার তথ্য জানিয়ে বলেছিলেন, এটি হতে পারে দেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। বৈঠকের পর তিনি তার আগের বক্তব্য সঠিক ছিল বলেই দাবি করলেন তিনি।
এর আগে লন্ডনে লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত এ বৈঠক শুরু হয়।
বৈঠকের পর দুপক্ষ যৌথ ব্রিফিংয়ে জানিয়েছে, তারেক রহমানের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাবে প্রধান উপদেষ্টা অসম্মতি জানাননি। বলেছেন, সংস্কার ও বিচার কার্যক্রমসহ প্রস্তুতি শেষ করতে পারলে রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির আগের অবস্থানের মাঝামাঝি নতুন এ সময়সীমায় দুপক্ষই সন্তুষ্ট বলেও জানিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আজ প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম। অতীতে যেসব ছোটখাটো কথা-বার্তা হয়েছে, সেগুলোকে ভু্লে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলো সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটি নির্বাচনের দিকে এগোতে পারি।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিএনপি এ সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বলে জানায়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে দুপক্ষের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়।
প্রধান উপদেষ্টা বারবার বলে আসছিলেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ ঘোষণা করেননি। অন্যদিকে বিএনপির দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।
এ ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করলেও সে বৈঠকের পর বিএনপি নেতারা সাফ জানিয়ে দেন, নির্বাচন ইস্যুতে সরকারের ডিসেম্বর-জুন সীমা নিয়ে অনড় অবস্থানে তারা একেবারেই সন্তুষ্ট নন।
পরে ঈদুল আজহা সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা করেন। এ ঘোষণাতেও খুশি হতে পারেনি বিএনপি।
পরে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনায় বিএনপি ও সরকার উভয় পক্ষ থেকেই ‘ভালো কিছু’র আশাবাদ জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরাও জানিয়েছিলেন, এ বৈঠকে কিছু রাজনৈতিক সংকটের মীমাংসা হবে।

তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।
১ দিন আগে
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হলো সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।’
১ দিন আগে
সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
১ দিন আগে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।
১ দিন আগে