রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জন গ্রেপ্তারের কথা জানান।

গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল করেন।

ওই ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত শনিবার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement