ডেস্ক, রাজনীতি ডটকম

মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। জাতীয় নাগরিক পার্টি এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইতোপূর্বেই তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আমলে প্রতিষ্ঠিত বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে অবাধে ঘটেছে। দলটি জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সক্রিয় ভূমিকা রাখার জোর দাবি জানায়।
শিশু আছিয়া ধর্ষণসহ নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত তদন্তপূর্বক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
৩ দিন আগে