প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুরুতর অসুস্থ হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় ভুগছেন।
সিপিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, রোববার (৭ জুন) রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয় মুহাজিদুল ইসলাম সেলিমকে। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়েছে।
সিপিবি নেতারা জানিয়েছেন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক ইমার্জেন্সি থেকে মুজাহিদুল ইসলাম সেলিমকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাবেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম সেলিম। ১৯৬৬ সালে আইয়ুব খানবিরোধী মিছিল করতে গিয়ে কারাবরণ করেছিলেন। কলেজে ভর্তি হয়ে বামপন্থি ছাত্র আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম নির্বাচিত সহসভাপতি (ভিপি)।
ছাত্রজীবন শেষে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গড়ে তোলেন সেলিম। তিনি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরে সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন। এর মধ্যেই কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হয়ে পড়েন।
১৯৯৩ সালে পার্টির এক বিশেষ কংগ্রেসে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি, সে পদে দায়িত্ব পালন করেন ২০১২ সাল পর্যন্ত একটানা ১৯ বছর। ওই বছর অনুষ্ঠিত পার্টির দশম কংগ্রেসে সেলিম সভাপতি নির্বাচিত হন। ২০২২ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে