যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব 'ক্ষমার অযোগ্য': সিপিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৬: ৩৩
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত 'ঘাতক-যুদ্ধাপরাধী'দের নামে ত্রয়োদশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে এ ঘটনাকে 'অপকর্ম' আখ্যা দিয়ে তা 'ক্ষমার অযোগ্য' হিসেবে অভিহিত করেছে দলটি।

শুক্রবার (১৩ মার্চ) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতি দেন। এতে সই করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর মঈন।

বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নামে শোক প্রস্তাব গ্রহণকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ মা-বোনের আত্মত্যাগের সঙ্গে 'চরম বিশ্বাসঘাতকতা' হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, একাত্তরের গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধে জড়িত জামায়াতে ইসলামী এবং তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিরা এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পিবাহক গোষ্ঠীর লোকরা সংসদে আসন গ্রহণ করে গতকাল যে ধৃষ্টতা দেখিয়েছে, তা 'ক্ষমার অযোগ্য' এবং দেশের মানুষ 'কখনোই ভুলবে না'।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement