জামায়াত-এনসিপি জোট ঘোষণা রোববার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৪

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রোববার এই জোট ঘোষণা করা হবে।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

এদিকে জামায়াতের সঙ্গে জোটের আপত্তি জানিয়ে এনসিপির ৩০ নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

৩ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে