চট্টগ্রামের সমাবেশস্থলে তারেক রহমান, নগরজুড়ে মানুষের ঢল

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩: ৪৯
রোববার দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তিনি।

চট্টগ্রামে বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে। মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠে জড়ো হয়েছেন। সমাবেশস্থলের আশপাশের টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, কদমতলী মোড় ও সিআরবি সড়কে সকাল থেকেই ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে।

তারেক রহমান সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, পরে মঞ্চে ওঠেন। ছবি: বিএনপির ফেসবুক পেজ
তারেক রহমান সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, পরে মঞ্চে ওঠেন। ছবি: বিএনপির ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় থেকে পলোগ্রাউন্ডমুখী সড়কে মানুষের ভিড় উপচে পড়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিভিন্ন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশে যোগ দিচ্ছেন। সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘তরুণ প্রজন্ম তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ পায়নি। দীর্ঘদিন পর তিনি চট্টগ্রামে আসছেন— এ কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।’

সমাবেশস্থলের আশপাশের টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, কদমতলী মোড় ও সিআরবি সড়কে সকাল থেকেই ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। ছবি: বিএনপির ফেসবুক পেজ
সমাবেশস্থলের আশপাশের টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, কদমতলী মোড় ও সিআরবি সড়কে সকাল থেকেই ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। ছবি: বিএনপির ফেসবুক পেজ

চট্টগ্রাম নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সগির বলেন, বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপি ও তারেক রহমানের পরিকল্পনা সরাসরি শুনতে চায় এখানকার মানুষ। দীর্ঘ ২০ বছর পর তার চট্টগ্রাম সফরকে ঘিরে নগরজুড়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নিয়েছেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

এদিকে সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে— রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক রয়েছে। পুরো মাঠকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে