প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতোয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। একাত্তরে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল তারা। এখন আবার আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এ দেশ জিম্মি হয়নি।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজারসংলগ্ন এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘জামায়াত চাঁদা নিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিল্পপ্রতিষ্ঠান নেই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নেয়নি।’
বাংলাদেশের সকল উন্নয়ন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে হয়েছে বলে মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ওনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কি না সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিমসহ আরও অনেকে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে