ময়মনসিংহ প্রতিনিধি

দীর্ঘ দুই দশক পর আজ মঙ্গলবার ময়মনসিংহে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই সমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
দলীয় সূত্র অনুযায়ী, আজকের এই জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। তিনি আরও জানান, সমাবেশস্থলের মূল মঞ্চের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে বিভিন্ন পয়েন্টে বড় এলইডি স্ক্রিন বসানো হচ্ছে এবং নারী অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তাঁর আগমন ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সার্কিট হাউস মাঠসহ পুরো শহরজুড়ে মানুষের উপস্থিতি থাকবে।
তিনি জানান, জনসভার মাঠে সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে এবং নিরাপত্তার স্বার্থে পুরো সমাবেশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ছাড়া প্রশাসনের কাছে লিখিতভাবে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। আয়োজকদের মতে, সব প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হলে আজকের জনসভা হবে শান্তিপূর্ণ ও সফল।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে