রংপুর প্রতিনিধি

বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, যারা চাকরি পাননি তাদের জন্য একটি শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা। এক বছরের জন্য এই ভাতা দেওয়া হবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকাররাও নিজেদের মতো করে কর্মসংস্থানের চেষ্টা করবেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিএনপির রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলা নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা’সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে স্বজনপ্রীতির উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল। তরুণ সহকর্মী ছিলেন। আন্দোলন-সংগ্রামের কারণে তাদের বয়স পার হয়ে গেছে। আরও অনেকে স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতেন না। সরকারের পক্ষে না থাকায় তাদের চাকরি খেয়ে দেওয়া হয়েছে। অনেককে চাকরি দেওয়া হয়নি। শুধু নিজেদের লোকজনকে তারা চাকরি দিয়েছে।
বিএনপির রাষ্ট্রকাঠামোর ৩১ দফায় নারীদের জন্য সংসদে ৫০টি থেকে বাড়িয়ে ১০০টি সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে। তারেক রহমান বলেন, খালেদা জিয়া দায়িত্বে থাকার সময় নারীর ক্ষমতায়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। সংসদে নারীদের জন্য যে ৫০ আসন আছে, সেগুলো বৃদ্ধি করা উচিত বলে বিভিন্নজন বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছেন। আমরা দলের থেকে প্রস্তাব দিয়েছি, ৫০টিকে বাড়িয়ে ১০০টিতে নিয়ে যেতে চাই।
জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণের দাবি, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, রংপুর বিভাগের অর্থনৈতিক বৈষম্য, কৃষকদের সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে রংপুর জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় বুধবার সকাল ১১টায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে