শফিকুর রহমানকে ফজলুর রহমানের 'খোঁচা'

শহিদ পরিবারের লোক জামায়াত করলে ‘ডাবল অপরাধ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭: ৩৭
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে 'খোঁচা' দিয়ে এমন বক্তব্য দেন তিনি।

এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলীয় সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

হট্টগোলের মধ্যেই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না, আর শহিদ পরিবারের কেউ করলে তা ‘দ্বিগুণ অপরাধ’ হিসেবে বিবেচিত হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে বিরোধী দলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন— এ প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, 'এ বাংলায় শুধু বেলি-চামেলি-জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জিতবে— রাজাকাররা কোনোদিন জিততে পারবে না।'

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ফজলুর রহমান বলেন, '৫ আগস্টের পর কী হয়েছে সবাই জানেন। ইউনূস সরকারের সময় শিল্পকলার সামনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই হতে পারেনি। সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল।'

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'আমার বাড়ির সামনে আমাকে হত্যার উদ্দেশ্যে মব হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত এসে আমাকে রক্ষা করেছে।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। তারা দাবি করেছিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমি বলেছিলাম, যদি তা হয়, আমি বিষ খাব। বাস্তবে তারা কখনোই যুদ্ধে জিততে পারেনি।'

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement