মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০: ১০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাঁয়ে) ও সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (ডানে)। ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকেই আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছিল সরকার। সে আলোচনা এগিয়ে নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিএনপি সূত্র জানিয়েছে, এ দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল দলের নেতাদের এ বিষয়ে অবগত করেন।

বিএনপি ও জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির মহাসচিব ফোন পাওয়ার পর জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরকে জানিয়েছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

গত ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিন ধাপে মোট ৭৪টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয় জুলাই সনদ। কিছু বিষয় ‘অমীামংসিত’ থাকলেও গত ১৭ অক্টোবর সনদে সই করে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল। পরে আরও একটি দল এতে সই করে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সিপিবি-বাসদসহ বামপন্থি চার দল এতে সই করেনি।

এদিকে জুলাই সনদ সই হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ ছিল। ২৮ অক্টোবর বাস্তবায়নের রূপরেখা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ১৭ অক্টোবর সই করা সনদের সঙ্গে ওই প্রস্তাবের তফসিলে উল্লেখিত সনদের নানা অসঙ্গতি রয়েছে উল্লেখ করে আপত্তি তোলে বিএনপি।

এ ছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে, তা নিয়েও বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার পক্ষে। জামায়াতের দাবি, নভেম্বরের মধ্যেই গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন হতে হবে।

ঐকমত্য কমিশন জানিয়েছিল, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় সরকারই এর তারিখ নির্ধারণ করবে। তবে গত রোববার উপদেষ্টা পরিষদ বৈঠক করে জানায়, রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের মধ্যে— সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে— এ বিষয়ে আলাপ-আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সরকারকে জানাতে হবে। রাজনৈতিক দলগুলো এতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement