লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাড়া, অনুদান সংগ্রহ বন্ধের ঘোষণা তাসনিম জারার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২: ৩৭
তাসনিম জারা। ছবি: সংগৃহীত

পুরনো নির্বাচনি সংস্কৃতিকে তাক লাগিয়ে মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন ঢাকা-৯ আসনের এনসিপি প্রার্থী ডা. তাসনিম জারা।

অনুদান সংগ্রহ বন্ধের ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। এখন থেকে তার আসল লড়াই শুরু বলেও জানিয়েছেন এনসিপির এই নেতা।

বড় বাজেটের প্রার্থীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাসনিম জারা বলেন, ‘অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করবেন। অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায়। কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন, আমাদের সাথে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি।’

ঢাকা-৯ আসনে প্রায় ৫ লাখ ভোটারের কাছে পৌঁছানো একজন প্রার্থীর একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি কোনো ‘পেইড কর্মী’ নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর বদলে তিনি সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তাসনিম জারা বিশ্বাস করেন, একজন পরিচিত মানুষের একটি ফোন কল বা সরাসরি কথা কোটি টাকা খরচ করা পোস্টার বা বিলবোর্ডের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। তিনি বলেন, ‘আমরা এক সাথে প্রমাণ করবো জনগণের সম্মিলিত শক্তির সামনে কোটি কোটি কালো টাকা কতটা অসহায়।’

তহবিলের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই কঠোর অবস্থানে থাকা এই প্রার্থী জানিয়েছেন, সংগৃহীত টাকার হিসাব হবে স্বচ্ছ। এই নির্বাচনি তহবিলের জন্য তিনি সম্পূর্ণ নতুন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর ব্যবহার করেছেন, যেখানে ব্যক্তিগত কোনো লেনদেন করা হয়নি।

তাসনিম জারা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সংগৃহীত অর্থ ঠিক কোন কোন খাতে কতটুকু ব্যয় করা হবে, তা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে। এ ছাড়া লেনদেনের সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ভোটের দিন প্রতিটি বুথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহসী পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নির্বাচনি প্রচারণাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচনি তহবিল সংগ্রহে সর্বসাধারণের সহযোগিতা চেয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন তাসনিম জারা। তার এই ব্যতিক্রমী পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

তাসনিম জারার নির্বাচনি এলাকায় (ঢাকা-৯) ভোটার সংখ্যা ৪ লাখ ৭০ হাজার জন। ফলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা খরচ করতে পারবেন। এই পুরো টাকাই তিনি স্বচ্ছ উপায়ে জনগণের কাছ থেকে সংগ্রহ করার সংকল্প নিয়েছিলেন।

গতকাল মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ২৪ লাখ টাকা জমা পড়েছিল তার তহবিলে। আজ ২৯ ঘণ্টা পার হতেই ৪৭ লাখ টাকার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বিষয়টিকে জনগণের অকল্পনীয় সাড়া ও ভালোবাসা হিসেবে দেখছেন এনসিপির এই নেতা।

ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন— জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমেদ এবং বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

৩ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে