প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-১৪ আসনে বিএনপির একাধিকবারের সংসদ সদস্য ছিলেন প্রয়াত এস এ খালেক। পরে এই আসনে নির্বাচনে প্রার্থী হন তার ছেলে সৈয়দ এ সিদ্দিক সাজু। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এই আসন থেকে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবিতে গড়ে তোলা ‘মায়ের ডাকে’র সমন্বয়ক সানজিদা ইসলামকে (তুলি) মনোনয়ন দেয়। দলের মনোনয়নবঞ্চিত সাজু স্বতন্ত্র হিসেবে বাবার নির্বাচিত এই আসনে মনোনয়ন জমা দিলেন।
সোমবার (২৯ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ এ সিদ্দিক সাজু মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্টের পতনের পর এই প্রথম তরুণরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ইতিহাসের চ্যালেঞ্জিং একটি নির্বাচন হবে এটা। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করি, মিরপুরের সন্তানকে মিরপুরবাসী বেছে নেবে, ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে
ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
৪ দিন আগে