জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩: ০১
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। ছবি: বিএনপির ফেসবুক পেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিতে ভিড় করেন দলটির নেতাকর্মীরা।

জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বিএনপির ফেসবুক পেজ
জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বিএনপির ফেসবুক পেজ

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে জিয়াউর রহমানের জন্মদিনে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শপথ নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব বলে শপথ নিয়েছি।’

এ ছাড়া এক প্রশ্নের জবাবে সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিএনপির আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ে সব সময়ই সমস্যা হয়। তবে যোগ্যতার সঙ্গে কাজ করে যাওয়ার ধারাবাহিকতা নির্বাচন পর্যন্ত ইসি বহাল রাখবে বলে প্রত্যাশা করি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement