নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারের স্বাভাবিক ত্রুটি থাকবে। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।’

তিনি বলেন, ‘কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে ডেফিনেটলি ফ্যাসিস্টরা সমস্যা তৈরির চেষ্টা করছে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, ওনার যে প্রতিশ্রুতি ফেব্রুয়ারি-মার্চ মাঝামাঝি সময়ে যে নির্বাচন হবে, আমরা মনে করি সে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন সে ব্যবস্থা নেবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। ডাকেন মাঝে মাঝে, যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের। আমরা যাই, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ- এ সরকারকে সহযোগিতা করব। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি এই মতবিনিময়টা আরও ঘনঘন হলে ভালো হতো।’

বিমান দুর্ঘটনা নিয়ে ফখরুল বলেন, ‘কালকে যেটা হয়েছে, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। গতকালকে উদ্ভূত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদের উত্থানের নমুনা মনে হয়েছিল।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

২ দিন আগে

মার্কিন চুক্তিকে 'দাসত্বমূলক' আখ্যা দিয়ে বাতিলের দাবি সিপিবির

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করে বলেন, "খসড়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে কাজ করার সময় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অত্যন্ত গোপনে ও দ্রুততার সাথে এই চুক্তি স্বাক্ষরে অতি-তৎপর ছিলেন। এমনকি নথিপত্র আদান-প্রদানের অভিযোগে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত ও হয়রা

৩ দিন আগে

ঢাকা উত্তরে আদিব-দক্ষিণে আসিফ, আরও ৩ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির

দলটির সিদ্ধান্ত— ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

৪ দিন আগে

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৪ দিন আগে