প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেই দলের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

পদত্যাগপত্র জমা দেওয়া শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করেন নাহিদ ইসলাম। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে গত কয়েকদিন ধরেই। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন, দলের দায়িত্ব নিতে হলে তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন। আজ পদত্যাগের মধ্য দিয়ে সেসব গুঞ্জনই সত্য প্রমাণিত হলো।
নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ‘ফাহিম’। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এরই মধ্যে তিনি স্নাতকোত্তর শেষ করেছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্রে সই করছেন নাহিদ ইসলাম। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
গত বছর কোটা সংস্কার আন্দোলন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত হয়েছিল তার সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, পতন হয় আওয়ামী লীগ সরকারের।
এর তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে জায়গা পান নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে মাহফুজ আলমও উপদেষ্টা পরিষদে যুক্ত হন।

শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
২০ ঘণ্টা আগে
প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের একটি কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালায় সংসদের বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ সংসদ অধিবেশনের সময়কার করণীয় নিয়ে ধারণা দেওয়া হচ্ছে নবনির্বাচিত এমপিদের।
১ দিন আগে
পোস্টে বলা হয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ করেছিল জামায়াতে ইসলামী, তার রাজসাক্ষী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে মন্তব্য করেছেন নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
২ দিন আগে