প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের এক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারীর প্রতি তীব্র অবমাননাকারী ওই পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার পর জামায়াতে ইসলামীর আমির ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বিবৃতি দিয়ে আমিরসহ তাদের শীর্ষ কয়েকজন নেতার অ্যাকাউন্টগুলো সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলের দিকে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীর প্রতি অবমনানাকর ওই পোস্টটি করা হয়। তাতে বলা হয়, নারী প্রশ্নে জামায়াতের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা নেই। জামায়াতে নারী নেতৃত্ব অসম্ভব। কারণ আল্লাহ এটি অনুমোদন করেননি।
পোস্টে আরও বলা হয়, আধুনিকতা নামে নারীদের ঘর থেকে বের করে নেওয়ার ফলে তাদের নির্যাতন, নৈতিক অবক্ষয় ও অনিরাপত্তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি পতিতাবৃত্তিরই অন্য একটি রূপ বৈ আর কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি ও নারীকে পণ্যে রূপান্তর প্রগতির প্রতীক নয়, এগুলো নৈতিক ধসের লক্ষ্মণ। যতই ফ্যাশনেবল হোক, আমরা নৈতিকতা প্রশ্নে আপস প্রত্যাখ্যান করি।
Important Announcement
— Dr. Shafiqur Rahman (@Drsr_Official) January 31, 2026
We wish to clarify that the account of the Ameer-e-Jamaat was recently hacked and content was posted that was falsely attributed to him. Necessary steps have been taken. Our opponents may try every tactic, but we will remain focused on a positive,…
এর কিছুক্ষণ পরই ওই অ্যকাউন্ট থেকে আরেক পোস্টে অ্যাকাউন্ট হ্যাকের কথা জানানো হয়। বলা হয়, আমরা স্পষ্ট করে জানাতে চাই, জামায়াতের আমিরের অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে এমন কিছু কনটেন্ট পোস্ট করা হয়, যা ভুলভাবে তার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে। আমাদের প্রতিপক্ষরা নানা কৌশল অবলম্বন করতে পারে, তবে আমরা জনগণের স্বার্থে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ও নীতিনিষ্ঠ প্রচারণায় অটল থাকব।
পরে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ বিষয়ে তার বিস্তারিত অবস্থান তুলে ধরা হয়। সেখানে ‘ভুয়া খবর ছড়িয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে আমাদের প্রচারণাকে কলঙ্কিত করার চেষ্টা করছে’ বলে অভিযোগ করা হয়।
পোস্টে জামায়াত আমির বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, কারা এসব করছে। আজ যে দলটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে হিজাবের ওপর হামলা চালিয়েছে, আমাদের মা-বোনদের সম্মান লঙ্ঘন করেছে এবং প্রকাশ্যে নারীদের মারধর ও হুমকি দিয়েছে। যারা ভয়, প্রোপাগান্ডা ও অপমানের রাজনীতির ওপর নিজেদের অবস্থান গড়ে তুলেছে, তাদের কাছ থেকে আমরা নৈতিকতা বা গণতন্ত্রের কোনো শিক্ষা নেব না।’
নারীদের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই— আমাদের দলের মোট সদস্যের ৪৩ শতাংশই নারী। এটি কোনো স্লোগান নয়, এটি আমাদের বাস্তবতা। নারীদের সম্মান করা, তাদের মর্যাদা রক্ষা করা এবং সমাজে সমান অংশীদার হিসেবে পাশে দাঁড়ানোর দীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে। আমাদের নীতিমালা প্রণয়ন করা হয়েছে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে, তাদের নিরাপত্তা দিতে এবং বাংলাদেশ গঠনে তাদের কেন্দ্রীয় ভূমিকার স্বীকৃতি দিতে।’
‘যে জাতি তার নারীদের সম্মান করে না, সে জাতি এগোতে পারে না। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ— যে বাংলাদেশ তার মানুষকে সম্মান করে, নারীদের মর্যাদা দেয় এবং ন্যায় ও জবাবদিহির ভিত্তিতে শাসিত হয়,’— বলেন জামায়াতের আমির।
রোববার সকালে জামায়াতের আমির তার ফেসবুক অ্যাকাউন্ট ও এক্স হ্যান্ডেল থেকে আবারও পোস্ট নিয়ে নারী নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। এসব পোস্টে তিনি বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমাদের ইশতেহার স্পষ্ট। আমরা চাই— শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় নারীরা সক্রিয় থাকুক এবং সম্মানের সঙ্গে কাজ করুক। মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মস্থল, শিশু যত্ন সহায়তা ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
জামায়াত আমির লিখেছেন, ‘রাজনীতি ও স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক সম্মানের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। এগুলো নতুন কোনো অবস্থান নয়। কয়েক মাস আগেই আমি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছি এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি আমার পলিসি সামিটে তা পুনর্ব্যক্ত করেছি।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশের সময় আবারও এসব অঙ্গীকার বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার বাস্তব ও পরিমাপযোগ্য— মেয়েদের নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীদের জন্য বাস্তব নেতৃত্বের সুযোগ। যে বাংলাদেশ নারীদের সম্মান করে, সেই বাংলাদেশই এগিয়ে যায়—আর সেই ভবিষ্যৎই আমরা গড়ে তুলছি।’
Tweet 1/3
— Dr. Shafiqur Rahman (@Drsr_Official) February 1, 2026
There has been false and misleading content circulating on social media to misrepresent our position. I am sharing this to clarify our values and refocus the conversation on our policies.
Tweet 2/3
Our manifesto has been clear from day one. We want women active and…
এদিকে শনিবার দিবাগত মধ্যরাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে দাবি করেন, আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে তাদের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমীরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়েছে। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এক্স হ্যান্ডেল থেকে জামায়াত আমিরের নারীদের অবমাননা করে দেওয়া ওই পোস্ট নিয়ে বিবৃতিতে বলা হয়ে, ‘এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে আমিরে জামায়াতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট বা কনটেন্ট আমিরে জামায়াতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’
শুধু অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাইসহ যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করতে এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করতে আহ্বান জানানো হয় বিবৃতিতে।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৪ ঘণ্টা আগে
এ জনসভা থেকে দলীয় প্রার্থী যথাক্রমে স্বপন ফকির, আব্দুস সালাম পিন্টু, ওবায়দুর হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান। তাদেরকে বিজয়ী করতে টাঙ্গাইলবাসীর প্রতি আহ্বান জানান
১৭ ঘণ্টা আগে
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটেও লিফলেট বিতরণ করেন।
১৭ ঘণ্টা আগে
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টায় শহিদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
১৮ ঘণ্টা আগে