ডাকসুতে বাড়ল ভোটের সময়, ভোটকেন্দ্রে বুথের সংখ্যা

ঢাবি প্রতিনিধি
ডাকসু ভবন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নিয়ে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (৩০ আগস্ট) এ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত (আট ঘণ্টা) নির্ধারণ করা হলো। বিকেল ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের লাইনে থাকবে, তারা সবাই ভোট দিতে পারবে।

এর আগে ডাকসুতে ভোট গ্রহণের জন্য সাত ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল। তফসিল ঘোষণার সময় কবলা হয়েছিল, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আটটি কেন্দ্রে ভোট নেওয়া হবে। তবে এসব কেন্দ্রে বুথের সংখ্যা ৫০০টি থেকে বাড়িয়ে ৭১০টি নির্ধারণ করা হলো। সে হিসাবে আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বাড়ানো হলো বুথের সংখ্যা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে