গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াকুদের কাছে খালেদা জিয়া সাহসের বাতিঘর: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২০: ৩৮
ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ঢাকা - ১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন বেগম খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। তিনি আশা করেন, বিএনপির চেয়ারপার্সন হিসেবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।

রবিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন ও তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

কবর জিয়ারত শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন ও মোনাজাতে অংশ নেন। একইসাথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১নং সদস্য সাবেক ২৭নং ওয়ার্ড কমিশনার, সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম। ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক লিপকন। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদ প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা করলে কালো হাত ভেঙে দেবো: সারজিস

তিনি আরও বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

২১ ঘণ্টা আগে

ইরান ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।

১ দিন আগে

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা

চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

২ দিন আগে

গণভোট নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এর পরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

২ দিন আগে