এই সরকারের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল: জিএম কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২২: ০৭
জাতীয় পার্টির চেয়াারম্যান জি এম কাদের। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এ কারণে এ সরকার যত দ্রুত বিদায় নেয় ততই মঙ্গল বলেও মন্তব্য করেছেন তিনি।

জি এম কাদের বলেন, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু এই সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মধ্যে বিভাজন তৈরি করে এই সরকার দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। এই সরকারের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল।

বুধবার (১৯ মার্চ) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে ‘সন্ত্রাসী হামলা’র প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জি এম কাদের এসব কথা বলেন। এ দিন বিকেলে কচুক্ষেতসংলগ্ন দ্য বুফে প্যালেসে জাপার ইফতার মাহফিলে ওই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর জি এম কাদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবস্থা স্মরণকালে কেউ দেখিনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোসর আখ্যা ও মামলা-মোকদ্দমা দিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। পুলিশের মনোবল ফেরাতে সরকারের কোনো উদ্যোগ নেই। পুলিশ প্রশাসনকে অকার্যকর করা হয়েছে।

হামলার পরে গণমাধ্যম কর্মীদের গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। আমাদের সঙ্গে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল-মিটিং নয়, এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না। তারা নিজেদের লোক দিয়ে একটি রাজনৈতিক দল তৈরি করেছে। সেই দলকে ক্ষমতাসীন করতে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। সরকারের সব পৃষ্ঠপোষকতা পাচ্ছে নতুন দলটি।

এমন পরিস্থিতিতে সঠিক নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, এই সরকারের চলে যাওয়া উচিত। তারা দেশ চালাতে পারছে না। এই সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে।

সরকারে জ্ঞানী-গুণী লোক থাকলেও তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি আরও বলেন, তাদের কোনো প্রস্তাবনা বাস্তবসম্মত হবে না। এই সরকার দেশকে বিভক্ত করে ফেলছে। ইসলামী উগ্রপন্থি ও রক্ষণশীলদের এক করেছে, আর উদারপন্থিদের ফ্যাসিবাদের দোসর হিসেবে অপবাদ দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ভিন্ন মতালম্বীদের রাজনীতি করার অধিকার নেই, মনে হচ্ছে তাদের বেঁচে থাকার অধিকার নেই। দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটি রাজনীতি করতে চাচ্ছে, তাতে দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে