প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক ও ফুটবল প্রতীকে বিএনপির ‘বিদ্রোহী’ তথা স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের তিনজন সমর্থক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন— আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা গণমাধ্যমকে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হয়েছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা জানান, মগবাজার-মীরবাগ এলাকায় মিছিল শেষে তারা ফিরছিলেন। পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা তাদের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তিনজন গুরুতর আহত হন।
এ ঘটনার পর আহতদের দেখতে ঢামেক হাসপাতালে যান ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
এ ঘটনায় মামলা করবেন জানিয়ে ও ঢাকা-১২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে সাইফুল হক নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বাড়তি নিরাপত্তা দাবি করেন।
তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার সমর্থনে বের হওয়া মিছিলেই বরং সাইফুল হকের নেতাকর্মীরা জোর করে ঢোকার চেষ্টা করেছেন। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, হাতিরঝিল এলাকায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২ দিন আগে
সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।
২ দিন আগে
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
২ দিন আগে