ছাত্রলীগ নিষিদ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ১৭
বাংলাদেশ ছাত্রলীগ

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘যথেষ্ট’ তথ্যপ্রমাণ হাতে থাকায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সন্ত্রাসবরোধী আইন ২০০৯-এর ১৮ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব ড. মোহাম্মাদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে। এর প্রমাণ সরকারে কাছে আছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে।

এসব কারণে ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’-এর ১৮ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি একই আইনের দ্বিতীয় তফসিলে বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

২ দিন আগে

জামিনে মুক্ত জামায়াতের নারী কর্মী বিবি সাওদা

ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

২ দিন আগে

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

২ দিন আগে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।

২ দিন আগে