এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় প্রেসক্লাবে শনিবার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী প্রশ্ন করেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?

এ সময় রিজভী আরও বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল। এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রও মুক্তি পেয়েছে।

ধর্মের নামে নতুন এক ধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে। তার অভিযোগ, শেখ হাসিনার প্রভাব যেন আবারও নতুনভাবে দেশের ওপর ভর করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

শপথ নেব, সংসদে যাব, গঠনমূলক সমালোচনা করব: আযাদ

আযাদ বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও তারা সংসদে গিয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান। জনগণের ভোটের অধিকার রক্ষা এবং নির্বাচনী অনিয়মের তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেন।

১৬ ঘণ্টা আগে

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

ইতিবাচক রাজনীতির সূচনা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

১৮ ঘণ্টা আগে

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদল-যুবদলের ২ কমিটি বিলুপ্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত হওয়া এ কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।

১৮ ঘণ্টা আগে