এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

ডেস্ক, রাজনীতি ডটকম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। ছবি: সংগৃহীত

১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা তার নিজের দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

এর আগে শাহাদাত হোসেন সেলিম গত ৮ নভেম্বর নিজের দল ‘বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’ বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে প্রতি আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও চেয়ারপাসন দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। আমরা আশা করছি, নেতাকর্মীদের নিয়ে তার এ যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।

সদ্যবিলুপ্ত জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের এই ক্রান্তিকালে আমরা আমরা বিএনপিতে যোগ দিলাম। নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র চলছে— এ মুহূর্তে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আজ আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছি।

অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, ৩১ দফার আলোকে সে স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবেন বলে এ সময় আশাবাদ জানান অ্যাডভোকেট এহসানুল হুদা।

নিজের জাতীয় দলে বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে এহসানুল হুদা বলেন, ‘হ্যাঁ, আমি দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছি।’

এরপর সাংবাদিকরা জানতে চান, তিনি একা নাকি দলের নেতাকর্মীরাও বিএনপিতে যোগ দিয়েছেন। জবাবে এহসানুল হুদা বলেন, ‘সবাই যোগ দিয়েছেন। নেতাকর্মী সবাই মিলেই আমরা যোগদান করেছি।’

আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচনি জোট করলেও সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, জোটের প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নিয়ে প্রার্থীদের জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকরা।

এ পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন করে যাওয়া সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি কোনো ঝুঁকি নিতে চাইছে না। এ কারণেই এসব দলের যেসব নেতা বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন, তাদের অনেকেই সরাসরি বিএনপিতে যোগ দিচ্ছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

২ দিন আগে

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

অন্যদিকে প্রধান প্রধান নদীগুলোসহ সব গুরুত্বপূর্ণ নদ-নদী, খাল-বিল ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়, শুকনো মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি প্রধান প্রধা

৩ দিন আগে

জুলাইয়ের পর উত্থান, ইসলামের বাইরে গিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টায় ইসলামপন্থিরা

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু

৩ দিন আগে

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা : তারেক রহমান

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ দিন আগে