বিএনপি নেতাসহ ৬৫০ মানুষের জামায়াতে যোগদান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার জামায়াতে দেন বিএনপি নেতাসহ ৬৫০ জন যোগ দেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা, সাবেক বিচারপতি, আইনজীবী, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ৬৫০ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। আমির শফিকুর রহমান ফুল ও ধর্মীয় বই উপহার দিয়ে তাদের বরণ করে দেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে তারা যোগ দেন।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জনের নাম প্রকাশ করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহবায়ক ইয়াকুব সরকার, বংশাল ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাব হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড মোছলেহ উদ্দিন আহমেদ এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাবেদ ওমর।

সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ, ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবিরও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এ তালিকায় আরও রয়েছেন গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন ও মাওলানা হাসান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের

১ দিন আগে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা

১ দিন আগে

কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

কীভাবে বিপর্যয়কর পরিস্থিতি সামলে নিয়েছিল বিএনপি- এমন এক প্রশ্নের জবাবে দলটির সিনিয়র নেতাদের একজন ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলছেন, "প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বে দলটির নীতি ও আদর্শ জন আকাঙ্ক্ষার সাথে মিলে কাজ করেছে, যে কারণে কঠিন পরিস্থিতিতেও দলটির প্রতি জনসমর্থন ছিল দৃশ্যমান। সেটিই বিএনপিকে বৈরি পরিবে

১ দিন আগে

রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে রাশেদকে জিএস ঘোষণা

নির্বাচনের সময় ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এমফিলের শিক্ষার্থী ছিলেন। সিন্ডিকেট সূত্র জানিয়েছে, ঢাবি কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটিতে তার সেই ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হয়েছে।

১ দিন আগে
Advertisement