প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাদির ওপর গুলির ঘটনাকে আপনি কীভাবে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন। তফসিল ঘোষণার পরদিন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে প্রকাশ্যে দুপুরে গুলিবিদ্ধ করার কথা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। ওসমান হাদির ওপর গুলি বাংলাদেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় গোলাম পরওয়ার বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, ডিজিএফআই, এনএসআই রাজস্বের হাজার হাজার কোটি টাকা বেতন নিলেও স্বাধীনতার ৫৪ বছরে মানুষের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করতে পারেননি। তা না হলে, হাদির ওপর আক্রমণের দুই-তিন দিন আগে থেকে সে তার ওপর গুলি হতে পারে বলে তিনি আশঙ্কা জানিয়েছেন। এসব কথা গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে রয়েছে। এরপরও তার নিরাপত্তার জন্য তারা তারা কী ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের দোসর অস্ত্রধারীদের একজনকেও এখনো গ্রেফতার করতে পারেনি। রাজধানী ঢাকা থেকে দেশের প্রত্যেক থানায় পুলিশরা জানে, অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে।
তিনি আরও বলেন, রিফাইন আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য টকশোতে বুদ্ধিজীবীরা, সুশীলরা বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে, তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনকে বানচাল করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত হতে দিতে আমরা রাজি নই।

আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
১ দিন আগে
রাষ্ট্রপতির সংসদীয় ভাষণের প্রাক্কালে জামায়াত নেতার এমন অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১ দিন আগে
দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে দেওয়া তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতার মানদণ্ড তুলে দেওয়া হলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। অতীতে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থার মান ও গুণগত মান নষ্ট করে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
২ দিন আগে