জামায়াত ১৭৯-এনসিপি ৩০, এখনো অনিশ্চিত ইসলামী আন্দোলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২: ০৩
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করেছে ১১ দলকে নিয়ে গঠিত নির্বাচনি জোট। ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলকে নিয়ে গঠিত নির্বাচনি জোট জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করেছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীদের দেওয়া হয়েছে ১৭৯টি আসন, এনসিপিকে আসন দেওয়া হয়েছে ৩০টি। গত কয়েকদিন ধরেই আলোচনায় থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নির্বাচনি জোটে অংশগ্রহণ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, নেজামে ইসলাম পার্টি দুটি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুটি আসন, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি আসন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন জোটে থাকলেও তাদের জন্য এখন পর্যন্ত আসন চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ১১ দল আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আসন সমঝোতার এ ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য সংবাদ সম্মেলনে ঘোষণার সময় আড়াই শ আসনে সমঝোতা হয়েছে বলে উল্লেখ করেন।

এই নির্বাচনি জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই দলটি নিজেদের মধ্যে ও ১১ দলের মধ্যে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সংবাদ সম্মেলনেও দলটি উপস্থিত ছিল না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, দলটি এই জোটে থাকবে বলে তারা আশাবাদী।

শফিকুর রহমান বলেন, একটি দল আমাদের সঙ্গে এই জোটের যাত্রার সূচনায় ছিল, তাদের এখন আর দেখা যাচ্ছে না। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করব তারা আমাদের সঙ্গে থাকবেন।

এর আগে সূচনা বক্তব্যে জামায়াতের আমির বলেন, এই ১১ দলের মধ্যে কেউ কাউকে সিট দেয়নি। সমঝোতা ও আলাপ-আলোচনার মাধ্যমে আসন বণ্টনের সিদ্ধান্ত হয়েছে। ১১ দলকে নির্বাচনি জোট না বলে নির্বাচনি ঐক্য নাম দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জামায়তের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ওয়ান বক্স’ পলিসি ধারণ করে আমরা এখানে এসেছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছি। দুয়েকটি জায়গায় কিছু সমস্যা আছে। আশা করছি, প্রার্থিতা প্রত্যাহারের আগেই এগুলোর সমাধান হবে।

জামায়াতের এই নেতা বলেন, আমাদের এখন পর্যন্ত আড়াই শ আসনে (২৫৩) সমঝোতা চূড়ান্ত হয়েছে। বাকি আসনগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের জোটের আরেকটি অন্যতম দল ইসলামী আন্দোলন, তারা এখানে নেই। জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আসনও এখনো চূড়ান্ত হয়নি। বাকি আসনগুলো আরও যারা শরিকরা আছেন, আশা করি তারা ঐকমত্যের ভিত্তিতে তারা আমাদের সঙ্গে থাকবেন। তখন আমরা তাদের আসন যেগুলো বাকি রয়েছে, সেগুলো অবহিত করব।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে