শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গাজীপুরে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি থাকা গাজীপুরে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে হাসপাতাল ঘুরে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, সাবেক মন্ত্রীর বাড়িতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। এদিকে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। পরে মাইকিং শুনে স্থানীয়রা উপস্থিত হয়ে সেখানে হামলা চালান।

ওই ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছিলেন। তাদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

২ দিন আগে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।

২ দিন আগে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

২ দিন আগে

সরকারের কথা শুনে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’

৩ দিন আগে