ডাকসুতে আশানুরূপ নির্বাচন হয়নি: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার বিকেলে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জন্য যে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ছিল,তা পূরণ হয়নি বলে জানিয়েছেন এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আবিদ বলেন, ‘গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে।’ প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রিটার্নিং কর্মকর্তারাও এমন অপ্রচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

আবিদ আরও বলেন, ‘আগে থেকে পূরণ করা ব্যালট থাকার অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা। দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে। সুতারং আরও কেন্দ্রে রয়েছে।’

বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাঘুরির অভিযোগও করেন ছাত্রদলের এই ভিপি প্রার্থী। বলেন, ‘এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেওয়া হয়েছে।’

ডাকসু নির্বাচনে জুলাই গণঅভুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি মন্তব্য করে আবিদ বলেন, ‘এখন পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।’

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।

দুপুরের দিক থেকে অবশ্য প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কেউ কেউ।

এদিকে ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে