প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টি কোনো গণতান্ত্রিক শক্তি নয়, বরং তারা গণতন্ত্রবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘যখন আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছিল, তখন জাতীয় পার্টি তাদের পেছন থেকে পুশ দিয়ে বড় করেছে। এখন তারা সুশীলতার ভং ধরছে, যা জনগণ গ্রহণ করবে না।’
রবিবার (১৮ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন আখতার হোসেন।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার অংশ হিসেবে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ কর্মসূচির সূচনা হয় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে।
আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচারী হয়ে উঠতে সহায়তা করেছে এবং তাদের সব ধরনের অপকর্ম ও গণহত্যার বৈধতা দিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও জাতীয় পার্টির যেসব সংসদ সদস্য ছিলেন, তারা কেউই পদত্যাগ করেননি।’
এনসিপির এই নেতা বলেন, ‘৫ আগস্ট যেভাবে জনগণ আওয়ামী লীগকে সংসদ থেকে বিতাড়িত করেছে, ঠিক সেভাবেই জাতীয় পার্টিকেও সংসদ থেকে উৎখাত করা হয়েছে।’
এ সময় তিনি বলেন, ‘ভারতের কাছে নিজেদের বর্গা দেওয়া জাতীয় পার্টি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। আইনগত বাধা থাকা সত্ত্বেও তাদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এটি একটি এজেন্সির খেলা দাবি করে আখতার হোসেন বলেন, ‘সেই এজেন্সি জাতীয় পার্টিকে নির্বাচনে নামিয়ে নির্বাচনকে ভণ্ডুল ও অগ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে।’
এ সময় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীসহ ছাত্রশক্তির কেন্দ্রীয়, রংপুর জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে