প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা স্থিতিশীল এবং তিনি কথা বলছেন জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তরল খাবার খেতে পারছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।
রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের আসাদুজ্জামান বলেন, নুরের মূলত চারটি সমস্যা রয়েছে—নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। আমরা মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে কনসার্ন ছিলাম। তবে সিটি স্ক্যান করার পর দেখেছি চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে। তিনি জানান, নুর এখনও কিছুটা ট্রমায় আছেন, তবে ধাপে ধাপে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
ঢামেক পরিচালক আরও জানান, ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, 'আসলে ফ্র্যাকচারের কোনো ওষুধ লাগে না। সময় দিলে অটোমেটাক্যালি ঠিক হয়ে যায়, চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। এজন্য হাসপাতালে থাকা জরুরি নয়। হয়তো এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে চলে যেতে পারবেন। তারপর বাসায় বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।'
গত শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে নুরসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে সংগঠনের নেতারা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে